ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

ত্রিশালে কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
দৈনিক নববাণী

ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল বাজারে থানার সামনের মিজান টাওয়ার মার্কেটে অবস্থিত একটি কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে বাবুল প্রসাধনী এন্ড ব্যাগ হাউজ নামে দোকানটিতে হঠাৎ আগুন লাগে। দোকানটি বাসমতি কাচ্চি ঘরের পাশেই অবস্থিত।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সার্কেল এএসপি ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

ঘটনার পরপরই ত্রিশাল ফায়ার স্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও কার্যকর প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও দোকান মালিকের বরাতে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা প্রসাধনী সামগ্রী ও ব্যাগসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল বাজারে থানার সামনের মিজান টাওয়ার মার্কেটে অবস্থিত একটি কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে বাবুল প্রসাধনী এন্ড ব্যাগ হাউজ নামে দোকানটিতে হঠাৎ আগুন লাগে। দোকানটি বাসমতি কাচ্চি ঘরের পাশেই অবস্থিত।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সার্কেল এএসপি ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

ঘটনার পরপরই ত্রিশাল ফায়ার স্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও কার্যকর প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও দোকান মালিকের বরাতে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা প্রসাধনী সামগ্রী ও ব্যাগসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ