ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনটে জুয়া খেলার সময় ১১ জন গ্রেপ্তার

মোঃ গোলাম রব্বানী
মোঃ গোলাম রব্বানী ফটো জার্নালিস্ট
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

ধুনটে জুয়া খেলার সময় ১১ জন গ্রেপ্তার
সমাজ থেকে জুয়া ও অসামাজিক কার্যকলাপ নির্মূলে পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়।

বগুড়ার ধুনটে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে ১০ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী এলাকায় এই অভিযান চালানো হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল রাজ্জাকসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করা হয়। এছাড়া পৃথক একটি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মালেক (৩৮), বলাই মন্ডল (৪৭), আবুল কাশেম (৭২), মোজাম্মেল হক (৪২), মাসুদ সরকার (৪০), আব্দুর রাজ্জাক মন্ডল (৬২), মোহাম্মদ আলী (৬০), আলামিন (৪১), খোকন প্রাং (৪০) ও তোফাজ্জল হোসেন। তাদের মধ্যে কয়েকজন ধুনট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং দু’জন পাশ্ববর্তী সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

ওসি মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বগুড়া আদালতে পাঠানো হয়। তিনি আরও বলেন, এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ধুনটে জুয়া খেলার সময় ১১ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে ১০ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী এলাকায় এই অভিযান চালানো হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল রাজ্জাকসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করা হয়। এছাড়া পৃথক একটি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মালেক (৩৮), বলাই মন্ডল (৪৭), আবুল কাশেম (৭২), মোজাম্মেল হক (৪২), মাসুদ সরকার (৪০), আব্দুর রাজ্জাক মন্ডল (৬২), মোহাম্মদ আলী (৬০), আলামিন (৪১), খোকন প্রাং (৪০) ও তোফাজ্জল হোসেন। তাদের মধ্যে কয়েকজন ধুনট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং দু’জন পাশ্ববর্তী সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

ওসি মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বগুড়া আদালতে পাঠানো হয়। তিনি আরও বলেন, এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ