ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গৃহবধূ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাত যানের ধাক্কায় জাহানারা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের থানার মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট হাইওয়ে থানার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত জাহানারা আক্তার ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব বোর্ড বাজার এলাকার মৃত আনসারুলের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জাহানারা আক্তার ব্যক্তিগত প্রয়োজনে ইসলামী ব্যাংকের ভালুকা শাখায় টাকা তুলতে এসেছিলেন। ব্যাংকের কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি পৌরসভার থানার মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় উপস্থিত জনতা তাকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গৃহবধূ

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ