নীলফামারীর কৃতি সন্তান ও লেখিকা মুবাশশিরা তাসনিম মৌমিতার ষষ্ঠ গ্রন্থ ‘অপার্থিব’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ভিন্নধর্মী পারিবারিক এক আয়োজনে নিজ গ্রাম রামনগরে দাদাবাড়িতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মৌমিতার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল তার বৃদ্ধ দাদা-দাদির হাত ধরে নতুন বইয়ের যাত্রা শুরু করার, আর সেই ইচ্ছা থেকেই দাদা আব্দুল জব্বার এবং দাদি লুৎফুন্নেসা নতুন বই ‘অপার্থিব’-এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে মৌমিতার ছোট বোন মুসাররাত তাসনিম মৌটুসী বলেন,
বড় আপু আমার আজন্ম অনুপ্রেরণা, মেডিকেলের কঠিন পড়াশোনার মাঝেও তার এই সৃজনশীলতা আমাদের পরিবারকে গর্বিত করেছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল রহমান বলেন, মৌমিতার মত মেধাবীরা আমাদের এলাকার গৌরব, পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চা তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌমিতার চাচা প্রাক্তন শিক্ষক গোলাম মোস্তফা খোকন এবং সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন।
মৌমিতা বলেন, ‘সপ্তম শ্রেণিতে থাকাবস্থায় প্রথম বই প্রকাশের পর থেকেই পাঠকদের ভালোবাসা আমাকে ঋণী করেছে। আজ আমার ষষ্ঠ বইটির যাত্রা আমার শ্রদ্ধেয় দাদা-দাদির হাত ধরে শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।আমি ভবিষ্যতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। একজন ভালো ডাক্তার হয়ে এলাকার মানুষের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই এবং বাংলা সাহিত্যের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে বেঁচে থাকতে চাই।উল্লেখ্য, মৌমিতা ২০০৩ সালে নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি মো. গোলাম মর্তুজা ও ফারজানা জেসমিন আহমেদের বড় মেয়ে এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষে অধ্যয়নরত, তার নতুন প্রকাশিত 'অপার্থিব' বইটি আগামী অমর একুশে বইমেলায় ‘ইত্যাদি প্রকাশনী’-এর স্টলে পাওয়া যাবে। এর আগে তার প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হল হরেক রকম ছড়া, বাংলা মায়ের রূপ, ভাবনাগুলো ছন্দের তালে, সোনার চুড়ি ও ছায়াঘর।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন