ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘হ্যাঁ’ ভোট শুধু চিহ্ন নয়, দায়িত্বের প্রতীক: প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

‘হ্যাঁ’ ভোট শুধু চিহ্ন নয়, দায়িত্বের প্রতীক: প্রাণিসম্পদ উপদেষ্টা
চিত্র : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট শুধু একটি চিহ্ন নয়, এটি দায়িত্বের প্রতীক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদরের ভূইগড় কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কারের বার্তা শুধু ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বলা সম্ভব। তাই এই সিলটি অত্যন্ত মূল্যবান। এই দায়িত্ব নিয়ে আমরা সকলেই দেশকে এগিয়ে নিয়ে যাব।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একমত হওয়া সংস্কারগুলো হয়তো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না—কারণ তা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে করা উচিত। তবে এই ভোটের মাধ্যমে জনগণ তাদের বার্তা দিচ্ছে—নির্বাচিত হলে রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব জনগণের পক্ষে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা।”

ফরিদা আখতার জনগণকে দেশের আগামী পরিবর্তনের প্রকৃত যোদ্ধা হিসেবে অভিহিত করে বলেন, “আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং যারা বাইরে রয়েছেন—সবারই দায়িত্ব ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়া। আমাদের আহ্বান একটাই—তরুণ সমাজ যে পরিবর্তনের দায়িত্ব আমাদের হাতে দিয়েছে, সেই পরিবর্তন যেন নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়।” তিনি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, “আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ফসল। যারা রক্ত, অঙ্গহানি ও জীবন উৎসর্গ করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন উপহার দিয়েছেন, তাদের দেওয়া দায়িত্ব আমরা অল্প সময়ের জন্য পালন করছি। আমরা শহীদ ও আহতদের কাছে ঋণী—ব্যক্তিগতভাবে নয়, বরং একটি জাতি হিসেবে।”

তিনি উল্লেখ করেন, “সম্প্রতি প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী জাদুঘর পরিদর্শন করেছেন। সেখানে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে নিহত চার হাজারেরও বেশি মানুষের নাম ও নিদর্শন সংরক্ষিত রয়েছে। শাপলা চত্বরসহ বিভিন্ন হত্যাকাণ্ডের চিহ্ন এখনো বিদ্যমান। এসব নিদর্শন দেখলেই স্পষ্ট হয়—ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে।”

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং ২৪-এর গণঅভ্যুত্থানে জেলার প্রথম শহীদ মো. আদিলের পিতা মো. আবুল কালামসহ অন্যান্যরা। অনুষ্ঠানের পর উপদেষ্টা গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের লিফলেট বিতরণ করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রেণি-পেশার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘হ্যাঁ’ ভোট শুধু চিহ্ন নয়, দায়িত্বের প্রতীক: প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ