ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আনুষ্ঠানিক প্রচারে তারেক রহমান

সিলেটে বিএনপির নির্বাচনি সমাবেশ শুরু

আতাউর রহমান :
আতাউর রহমান :
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

সিলেটে বিএনপির নির্বাচনি সমাবেশ শুরু
চিত্র : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা শুরু হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে সফরে এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলেন এই সমাবেশের মাধ্যমে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের কার্যক্রম শুরু হয়। নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

নির্বাচনি প্রচারের পাশাপাশি ২২ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিএনপির চেয়ারম্যানের আগমনে সিলেটের সকাল যেন অন্যরকম এক আবহে রূপ নেয়।

বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্য অনুসরণ করে তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন।

সমাবেশস্থলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন এলাকা। নগরীর বিভিন্ন পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল দেখা গেছে। সড়কের দুই পাশে ব্যানার, পোস্টার ও লাল-সবুজ পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা। মাইকে ভেসে আসছে দলীয় গান ও স্লোগান। অনেকেই দলীয় ক্যাপ ও ব্যাজ পরে সভাস্থলের দিকে আসছেন।

জাফলং থেকে আসা আব্দুল মান্নান মিয়া বলেন, নেতার জন্যই তিনি এসেছেন। দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরে আসায় এই সুযোগ হাতছাড়া করতে চান না এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সুনামগঞ্জের কায়েস খান বলেন, তারা নতুন করে স্বপ্ন দেখতে চান এবং তারেক রহমানের নেতৃত্বেই দেশ গড়ার প্রত্যাশা রাখেন।

সমাবেশে আসা মানুষের অনুভূতিতে ভিন্নতা থাকলেও সবার প্রত্যাশা এক—দীর্ঘ অপেক্ষার পর নেতাকে কাছ থেকে দেখার আগ্রহ। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই। বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি জোটের সমর্থকরাও সমাবেশস্থলে উপস্থিত হয়ে স্লোগানের মাধ্যমে বিএনপির চেয়ারম্যানকে স্বাগত জানাচ্ছেন। জমিয়তে ওলামায়ে ইসলামের স্থানীয় নেতা রায়হান উদ্দিন বলেন, তারেক রহমান সিলেটের জামাই হওয়ায় তার আগমনে তারা ভীষণভাবে উচ্ছ্বসিত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেটে বিএনপির নির্বাচনি সমাবেশ শুরু

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ