ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খাগড়াছড়ি গুইমারা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ইয়াবাসহ যুবক আটক

অস্ত্র ও ইয়াবাসহ মোঃ মাসুদ হোসেন বাপ্পী

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ মোঃ মাসুদ হোসেন বাপ্পী (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়পিলাক এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ দল বড়পিলাক এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন বাপ্পীকে তল্লাশি করে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড তাজা কার্তুজ এবং বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক বাপ্পী মানিকছড়ি উপজেলার ১ নম্বর মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে। এলাকায় তার এমন কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী (সরওয়ার) জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উদ্ধার করা আলামতসহ আটক বাপ্পীকে রাতেই গুইমারা থানায় হস্তান্তর করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ি গুইমারা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ মোঃ মাসুদ হোসেন বাপ্পী (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়পিলাক এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ দল বড়পিলাক এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন বাপ্পীকে তল্লাশি করে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড তাজা কার্তুজ এবং বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক বাপ্পী মানিকছড়ি উপজেলার ১ নম্বর মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে। এলাকায় তার এমন কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী (সরওয়ার) জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উদ্ধার করা আলামতসহ আটক বাপ্পীকে রাতেই গুইমারা থানায় হস্তান্তর করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ