ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় পাখি শিকারির লা'শ উদ্ধার

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬

মান্দায় পাখি শিকারির লা'শ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলার উথরাইল বিলের খালের পাড় থেকে এক পাখি শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে মান্দা থানা পুলিশ।

মৃত পাখি শিকারির নাম রায়হান আলী (২২)। তিনি উপজেলার ভারশোঁ মৎস্যজীবীপাড়ার আবুল কালামের ছেলে। স্থানীয়রা জানান, রায়হান আলী উথরাইল বিলে বিষটোপ ব্যবহার করে অতিথি পাখি শিকার করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, রায়হান আলী দীর্ঘদিন ধরে উথরাইল বিলে বিষটোপ দিয়ে পাখি শিকার করতেন। এ কারণে দিনের বেশির ভাগ সময় তিনি বিলে অবস্থান করতেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৎস্যজীবীরা বিলে মাছ ধরতে গিয়ে খালের পাড়ে তার লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় পাখি শিকারির লা'শ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলার উথরাইল বিলের খালের পাড় থেকে এক পাখি শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে মান্দা থানা পুলিশ।

মৃত পাখি শিকারির নাম রায়হান আলী (২২)। তিনি উপজেলার ভারশোঁ মৎস্যজীবীপাড়ার আবুল কালামের ছেলে। স্থানীয়রা জানান, রায়হান আলী উথরাইল বিলে বিষটোপ ব্যবহার করে অতিথি পাখি শিকার করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, রায়হান আলী দীর্ঘদিন ধরে উথরাইল বিলে বিষটোপ দিয়ে পাখি শিকার করতেন। এ কারণে দিনের বেশির ভাগ সময় তিনি বিলে অবস্থান করতেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৎস্যজীবীরা বিলে মাছ ধরতে গিয়ে খালের পাড়ে তার লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ