ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পাঁচ বসতঘর

ইমরান হোসেন
ইমরান হোসেন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পাঁচ বসতঘর
রাঙামাটি শহরের পাবলিক হেলথ অগ্নিকাণ্ডের সময়।

রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাঙামাটি স্টেশনের অতিরিক্ত পরিচালক নিউটন দাশ জানান, আকস্মিক এ অগ্নিকাণ্ডে মোট ১১ কক্ষবিশিষ্ট চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব না হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দারা জানান, জনৈক জাফর মিস্ত্রির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে পাঁচটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে অংশ নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে রাঙামাটি সেনা জোনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পাঁচ বসতঘর

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাঙামাটি স্টেশনের অতিরিক্ত পরিচালক নিউটন দাশ জানান, আকস্মিক এ অগ্নিকাণ্ডে মোট ১১ কক্ষবিশিষ্ট চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব না হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দারা জানান, জনৈক জাফর মিস্ত্রির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে পাঁচটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে অংশ নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে রাঙামাটি সেনা জোনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ