ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

কালিয়ায় গাঁ'জার গাছসহ দুইজন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি :
নড়াইল প্রতিনিধি :
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬

কালিয়ায় গাঁ'জার গাছসহ দুইজন গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলায় নিষিদ্ধ গাঁজার গাছ চাষ ও সংরক্ষণের দায়ে দুইজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আলতাফ হোসেন অশোক বাইনসহ একটি চৌকস দল কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মৃত সন্তোষ বর্মনের ছেলে বাসু দেব বর্মনের বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

পরবর্তীতে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১)১৮ ধারায় বাসু দেব বর্মনকে এক বছর চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ সময় মুহিদুল ইসলাম, পিতা মরহুম ফজর শেখ, সাং ছোট কালিয়া, সংবাদ সংগ্রহের অন্তরালে কিছু গাঁজার জট নিজের ব্যাগের ভেতর রেখে আত্মসাৎ করার চেষ্টা করলে হাতেনাতে ধরা পড়েন। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় সাংবাদিক ও উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, গ্রেপ্তারকৃত বাসু দেব বর্মন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ করতেন। তিনি বলেন, এ ধরনের অপরাধীরা সমাজ ও দেশের জন্য ভয়ংকর এবং তাদের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালিয়ায় গাঁ'জার গাছসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ