পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও ১৪৪৭ হিজরি সালের শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করবেন।
ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে ফোন করেও চাঁদ দেখার সংবাদ জানানো যাবে।
ইসলামিক বিধান অনুযায়ী, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাতে) পবিত্র শবে বরাত পালিত হয়। যদি আজ সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। আর আজ চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে। সেক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।
শবে বরাতকে মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত রাত হিসেবে গণ্য করা হয়। এই রাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা অর্ধ-শাবানের রাতও বলা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে এই রাতটি পবিত্র রমজান মাসের আগমনী বার্তাও বহন করে। শবে বরাতের পরদিন বাংলাদেশে সরকারি সাধারণ ছুটি থাকে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন