অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।
দলের অন্য সদস্যরা হলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে যমুনায় গিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন