ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্য গ্রেফতার সেনাবাহিনীর সফল অভিযান

বগুড়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদ। তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে একটি টহল দল মোকামতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে কুড়াল, ছুরি ও রাম দা রয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানানো হয়। স্থানীয় বাসিন্দারা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি আস্থা বেড়েছে বলেও তারা মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্য গ্রেফতার সেনাবাহিনীর সফল অভিযান

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদ। তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে একটি টহল দল মোকামতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে কুড়াল, ছুরি ও রাম দা রয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানানো হয়। স্থানীয় বাসিন্দারা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি আস্থা বেড়েছে বলেও তারা মন্তব্য করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ