ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতসহ নির্বাচনি ঐক্যের ১০ দলের মধ্যে যেসব আসনে প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি—মোট ৪৭ আসনের বিষয়ে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব উপস্থাপন করবেন, এরপর জোটের শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এদিকে, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ২৫৩টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল। তখনই ৪৭টি আসন বাকি রাখা হয়েছিল, যাতে সম্ভাব্য অংশীদার ইসলামী আন্দোলনকে স্থান দেওয়া যায়। তবে শুক্রবার (১৬ জানুয়ারি) এই বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন এবার জোটে থাকবে না।
এখন পর্যন্ত ১০ দলীয় জোট থেকে ১৭৯টি আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি এবং ২টি আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থিতা নিশ্চিত হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন