ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডসংলগ্ন একটি স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে শিশু ওয়ার্ডে রোগীদের ব্যবহারের জন্য সংরক্ষিত ম্যাট্রেস রাখা স্টোর রুম থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন পাশের ওয়ার্ডে ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, প্রাথমিক তদন্তে স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

ঘটনার সময় শিশু ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক অবস্থা ফিরে আসে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট অংশের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নিনিরাপত্তা ও বৈদ্যুতিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডসংলগ্ন একটি স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে শিশু ওয়ার্ডে রোগীদের ব্যবহারের জন্য সংরক্ষিত ম্যাট্রেস রাখা স্টোর রুম থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন পাশের ওয়ার্ডে ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, প্রাথমিক তদন্তে স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

ঘটনার সময় শিশু ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক অবস্থা ফিরে আসে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট অংশের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নিনিরাপত্তা ও বৈদ্যুতিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ