ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইমরান হোসেন
ইমরান হোসেন বরকল উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাউখালী উপজেলা মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ও আলোচনা সভার ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙ্গামাটির কাউখালী উপজেলায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় কাউখালী উপজেলা মাঠে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর এবং সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব।

আলোচনা সভায় অ্যাডভোকেট দীপেন দেওয়ান কান্নাজড়িত কণ্ঠে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আশ্বাসে তিনি জেলা দায়রা জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগদান করেন। তিনি আরও বলেন, “আমি কখনো কল্পনাও করিনি যে আজ তাঁকে হারিয়ে তাঁর মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত হতে হবে। এটি আমার জন্য অত্যন্ত কষ্টের ও মর্মান্তিক।”

মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙ্গামাটির কাউখালী উপজেলায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় কাউখালী উপজেলা মাঠে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর এবং সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব।

আলোচনা সভায় অ্যাডভোকেট দীপেন দেওয়ান কান্নাজড়িত কণ্ঠে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আশ্বাসে তিনি জেলা দায়রা জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগদান করেন। তিনি আরও বলেন, “আমি কখনো কল্পনাও করিনি যে আজ তাঁকে হারিয়ে তাঁর মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত হতে হবে। এটি আমার জন্য অত্যন্ত কষ্টের ও মর্মান্তিক।”

মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ