ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাদির স্মরণে রাবি'তে বাতাসা-মুড়ি বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

হাদির স্মরণে রাবি'তে বাতাসা-মুড়ি বিতরণ

শনিবার (১৭ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার সময় শহীদ ওসমান হাদির স্মরণে বিশেষ উদ্যোগে ববিতে বাতাসা ও মুড়ি বিতরণ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বুথ স্থাপন করা হয়।

সরাসরি মাঠপর্যায়ে দেখা যায়, বুথে পরীক্ষার্থীদের সঙ্গে আনা গুরুত্বপূর্ণ নথিপত্র ও অতিরিক্ত জিনিসপত্র রাখার সুবিধা রয়েছে। এছাড়া অভিভাবকদের বসার ব্যবস্থা, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য খাবার পানি, কলম এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। এদিন ‘এ’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষায় মোট ২৪০০ শিক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। দুই সিফ্টে পরীক্ষা অনুষ্ঠিত হয়, প্রথম সিফ্ট সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় সিফ্ট দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত।

আয়োজক প্রধান ও বরিশাল বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মো. মেহরাব হোসেন বলেন, “আমরা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সকল বিষয়ে সাহায্য করার লক্ষ্যে এই বুথের ব্যবস্থা করেছি। দীর্ঘ সময় অভিভাবকদের অপেক্ষা করতে দেখে এবং শহীদ ওসমান হাদির স্মৃতিকে সম্মান জানিয়ে এই বিশেষ আপ্যায়নের উদ্যোগ নিয়েছি। অভিভাবকদের কাছ থেকে ইতিমধ্যেই ভালো সাড়া ও দোয়া পেয়েছি।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাদির স্মরণে রাবি'তে বাতাসা-মুড়ি বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

শনিবার (১৭ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার সময় শহীদ ওসমান হাদির স্মরণে বিশেষ উদ্যোগে ববিতে বাতাসা ও মুড়ি বিতরণ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বুথ স্থাপন করা হয়।

সরাসরি মাঠপর্যায়ে দেখা যায়, বুথে পরীক্ষার্থীদের সঙ্গে আনা গুরুত্বপূর্ণ নথিপত্র ও অতিরিক্ত জিনিসপত্র রাখার সুবিধা রয়েছে। এছাড়া অভিভাবকদের বসার ব্যবস্থা, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য খাবার পানি, কলম এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। এদিন ‘এ’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষায় মোট ২৪০০ শিক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। দুই সিফ্টে পরীক্ষা অনুষ্ঠিত হয়, প্রথম সিফ্ট সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় সিফ্ট দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত।

আয়োজক প্রধান ও বরিশাল বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মো. মেহরাব হোসেন বলেন, “আমরা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সকল বিষয়ে সাহায্য করার লক্ষ্যে এই বুথের ব্যবস্থা করেছি। দীর্ঘ সময় অভিভাবকদের অপেক্ষা করতে দেখে এবং শহীদ ওসমান হাদির স্মৃতিকে সম্মান জানিয়ে এই বিশেষ আপ্যায়নের উদ্যোগ নিয়েছি। অভিভাবকদের কাছ থেকে ইতিমধ্যেই ভালো সাড়া ও দোয়া পেয়েছি।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ