ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পোস্টাল ব্যালটে কাঠামোগত পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

পোস্টাল ব্যালটে কাঠামোগত পরিবর্তন
চিত্র : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী, ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি এবং কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এ ক্ষেত্রে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কেবল প্রতীক থাকলেও দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া নিবন্ধিত ভোটারদের ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটে নয়, কেবল দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে পোস্টাল ব্যালটে শুধু প্রতীকের পরিবর্তে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম যুক্ত করার দাবি জানান। তিনি সাধারণ ব্যালটের মতো একই কাঠামোয় পোস্টাল ব্যালট পাঠানোর দাবিও উত্থাপন করেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৭ হাজার ৫০০টি ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে এবং এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৮৭৩ জন ভোটার ব্যালট হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন। তবে ভুল ঠিকানার কারণে ৪ হাজার ৫২১টি ব্যালট ফেরত এসেছে, যার বেশিরভাগই মালয়েশিয়া থেকে।

এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবাসে ব্যালট পাঠিয়ে ফেরত আনতে প্রায় ২০ দিন সময় লাগায় প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই বিভিন্ন দেশে কেবল প্রতীক সম্বলিত ব্যালট পাঠানো হয়েছে। অন্যদিকে দেশের ভেতরের পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে ২৩ জানুয়ারি থেকে এবং ২১ জানুয়ারি প্রার্থিতা চূড়ান্ত হবে। ফলে দেশের ভেতরের ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম যুক্ত করতে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পোস্টাল ব্যালটে কাঠামোগত পরিবর্তন

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ