ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আপিল শুনানির ৭ম দিনে প্রার্থিতা হারালেন ১৭ জন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬

আপিল শুনানির ৭ম দিনে প্রার্থিতা হারালেন ১৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে নির্বাচন কমিশন (ইসি) ১৮টি আবেদন মঞ্জুর এবং ১৭টি আবেদন নামঞ্জুর করেছে। এর ফলে ১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা হারিয়েছেন।

শুক্রবার বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট–২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে মোট ৪৩টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এ শুনানি পরিচালনা করেন।

শুনানিকৃত ৪৩টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল মঞ্জুর করেছে কমিশন। একই বিষয়ে দায়ের করা ১৭টি আপিল নামঞ্জুর করা হয়। এছাড়া মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে দায়ের করা ৪টি আপিলও নামঞ্জুর করা হয়েছে। শুনানিতে জটিলতা থাকায় আরও ৪টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর রোববার (১৮ জানুয়ারি) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল এবং অপেক্ষমাণ আবেদনগুলোর নিষ্পত্তির মাধ্যমে আপিল শুনানি কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনী এলাকার ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আপিল শুনানির ৭ম দিনে প্রার্থিতা হারালেন ১৭ জন

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ