খাগড়াছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন, ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের একটি অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরী ঘাট এলাকা থেকে এসব অবৈধ কাঠ জব্দ করা হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান পিএসসি-এর দিকনির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনিসুল হক-এর নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন ৬৮টি টুকরা (৮৯.১১ ঘনফুট) সেগুন ও অন্যান্য কাঠ জব্দ করা হয়। জব্দকৃত সেগুন কাঠের আনুমানিক মূল্য ১,৩৩,৬৬৫ টাকা।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান পিএসসি জানান, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন