ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় সেনাবাহিনীর অভিযান

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ জানুয়ারি বুধবার রাত থেকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত জেলার তিনটি উপজেলার পাঁচটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

 সেনাবাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শহরতলীর শাকপালা এলাকা থেকে ফিরোজ পোদ্দারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকা থেকে রায়হান আলী রানাকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে একটি ৯ মিলিমিটারের রিভলভার, পাঁচটি দেশীয় অস্ত্র ও কিছু পরিমাণ মাদক উদ্ধার করা হয়। 

৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ধরনের অভিযান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ জানুয়ারি বুধবার রাত থেকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত জেলার তিনটি উপজেলার পাঁচটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

 সেনাবাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শহরতলীর শাকপালা এলাকা থেকে ফিরোজ পোদ্দারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকা থেকে রায়হান আলী রানাকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে একটি ৯ মিলিমিটারের রিভলভার, পাঁচটি দেশীয় অস্ত্র ও কিছু পরিমাণ মাদক উদ্ধার করা হয়। 

৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ধরনের অভিযান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ