নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে বাদল মোল্যা (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
নিহত বাদল মোল্যা ওই গ্রামের মিঠু মোল্যার একমাত্র ছেলে এবং স্থানীয় পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদল পরিবারের কাছে মোটরসাইকেল কেনার আবদার করেছিল। তবে পরিবারের পক্ষ থেকে এতে অসম্মতি জানানো হয়। এরপর মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে বাড়িতে ফিরে নিজ ঘরে চলে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাকে নামিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ওই রাতেই মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
ওসি ইদ্রিস আলী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন