ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির

পাসওয়ার্ড জটিলতায় পোস্টাল ভোটারদের জন্য হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

পাসওয়ার্ড জটিলতায় পোস্টাল ভোটারদের জন্য হটলাইন চালু

পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতা নিরসনে নিবন্ধিত ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে চারটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাখা হয়েছে, যা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা সেবা দেবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড রিসেট করার জন্য সম্মানিত ভোটারদের কল সেন্টারের নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। কল সেন্টার সেবা সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা খোলা থাকবে।

ইসি জানায়, এ জন্য নির্ধারিত হটলাইন নম্বর হলো +৮৮০৯৬১০০০০১০৫। এছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর হিসেবে চালু রয়েছে +৮৮০১৩৩৫১৪৯৯২০, +৮৮০১৩৩৫১৪৯৯২৩ থেকে ৩২ এবং +৮৮০১৭৭৭৭৭০৫৬২।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ লাখ ৬৮৩ জন ভোটার। তারা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করে ডাকযোগে ব্যালট ফেরত পাঠাবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পাসওয়ার্ড জটিলতায় পোস্টাল ভোটারদের জন্য হটলাইন চালু

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতা নিরসনে নিবন্ধিত ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে চারটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাখা হয়েছে, যা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা সেবা দেবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড রিসেট করার জন্য সম্মানিত ভোটারদের কল সেন্টারের নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। কল সেন্টার সেবা সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা খোলা থাকবে।

ইসি জানায়, এ জন্য নির্ধারিত হটলাইন নম্বর হলো +৮৮০৯৬১০০০০১০৫। এছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর হিসেবে চালু রয়েছে +৮৮০১৩৩৫১৪৯৯২০, +৮৮০১৩৩৫১৪৯৯২৩ থেকে ৩২ এবং +৮৮০১৭৭৭৭৭০৫৬২।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ লাখ ৬৮৩ জন ভোটার। তারা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করে ডাকযোগে ব্যালট ফেরত পাঠাবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ