ওসমান হাদির হত্যার বিচার আদায় না হলে এ দেশে আর ওসমান হাদির মতো বিপ্লবী বীরেরা জন্মাবে না বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।
বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, ওসমান হাদি হত্যার বিচার আদৌ হবে কি না—এই প্রশ্ন মাথায় আসলেও ‘বিচার হবে না’ এমন ভাবনাকে কখনোই মেনে নেওয়া যাবে না। বিচার হতেই হবে, যেকোনো মূল্যে। তিনি বলেন, বিচার আদায় না হলে ভবিষ্যতে আর ওসমান হাদির মতো বিপ্লবী যোদ্ধারা এ দেশে জন্মাবে না। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বিচার প্রক্রিয়ায় এত দেরি কেন হচ্ছে।
তিনি আরও লেখেন, ওসমান হাদি নিজেই বলে গিয়েছিলেন—তাদের লড়াই দীর্ঘ। একজন মুমিনের জীবন মানেই লড়াই ও সংগ্রাম। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির কিছু কথা তুলে ধরে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, হাদি বলতেন—ইনকিলাব মঞ্চ তার প্রথম সন্তান, আর ফিরনাস তার দ্বিতীয় সন্তান। মঞ্চের সঙ্গে যুক্ত কর্মীরা কোনো বেতন নেন না, ঠিকমতো খাবারও জোটে না, তবুও নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে তার নিজের মধ্যেই গভীর দায়বদ্ধতা ছিল।
তিনি আরও লেখেন, যারা কেবল ভিডিও বা বক্তব্যের মাধ্যমে ওসমান হাদিকে ভালোবেসেছেন, দোয়া করেছেন কিংবা কেঁদেছেন—তারা যেন ভাবেন, ইনকিলাব মঞ্চের সেই ভাই-বোনগুলোর বর্তমান মানসিক অবস্থা কী, যাদের কাছে তিনি ছিলেন সারাক্ষণ ছায়ার মতো একজন মানুষ।
পোস্টের শেষ অংশে তিনি শহীদ ওসমান হাদির একটি উক্তি উল্লেখ করেন—“দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।” এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত রাখার বার্তা দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন