ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দা উপজেলা চত্বরে সড়ক কার্পেটিংয়ে অনিয়ম, সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি নিম্নমানের কাজ

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬

মান্দা উপজেলা চত্বরে সড়ক কার্পেটিংয়ে অনিয়ম, সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি নিম্নমানের কাজ

নওগাঁর মান্দা উপজেলা চত্বরে রাস্তার কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনিয়মের বিষয়টি নজরে এলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের মান ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) পুনরায় কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

তবে স্থানীয়দের অভিযোগ, নতুন করে কাজ শুরু হলেও অনিয়ম পুরোপুরি বন্ধ হয়নি। শাক দিয়ে মাছ ঢাকার মতো করে দায়সারা বিটুমিন স্প্রে করে আগের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ উঠেছে, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের যোগসাজশে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটর তানজিমুল ইসলাম প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ও কারিগরি নির্দেশনা উপেক্ষা করে উপজেলা প্রশাসনের নাকের ডগায় এমন দায়সারা কাজ বাস্তবায়ন করছেন। এতে পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “আমরা যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই।” তবে নিম্নমানের কাজ কেন গ্রহণ করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান লস করে কাজ করছে,” বলে বিষয়টি এড়িয়ে যান।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক তানজিমুল ইসলাম অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, “কাজ করতে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে, সেগুলো ঠিক করে দেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী আবু সায়েদ বলেন, “কোনো অনিয়মই মেনে নেওয়া হবে না। নিয়ম অনুযায়ী কাজ বুঝে নেওয়া হবে। কাজ চলমান রয়েছে, সম্পন্ন হওয়ার পর পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দা উপজেলা চত্বরে সড়ক কার্পেটিংয়ে অনিয়ম, সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি নিম্নমানের কাজ

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলা চত্বরে রাস্তার কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনিয়মের বিষয়টি নজরে এলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের মান ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) পুনরায় কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

তবে স্থানীয়দের অভিযোগ, নতুন করে কাজ শুরু হলেও অনিয়ম পুরোপুরি বন্ধ হয়নি। শাক দিয়ে মাছ ঢাকার মতো করে দায়সারা বিটুমিন স্প্রে করে আগের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ উঠেছে, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের যোগসাজশে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটর তানজিমুল ইসলাম প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ও কারিগরি নির্দেশনা উপেক্ষা করে উপজেলা প্রশাসনের নাকের ডগায় এমন দায়সারা কাজ বাস্তবায়ন করছেন। এতে পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “আমরা যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই।” তবে নিম্নমানের কাজ কেন গ্রহণ করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান লস করে কাজ করছে,” বলে বিষয়টি এড়িয়ে যান।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক তানজিমুল ইসলাম অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, “কাজ করতে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে, সেগুলো ঠিক করে দেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী আবু সায়েদ বলেন, “কোনো অনিয়মই মেনে নেওয়া হবে না। নিয়ম অনুযায়ী কাজ বুঝে নেওয়া হবে। কাজ চলমান রয়েছে, সম্পন্ন হওয়ার পর পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ