মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত বিশেষ প্যারাশুট জাম্প অভিযানে একসঙ্গে সর্বাধিক সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আর্মড ফোর্সেস ডিভিশনের (এএফডি) পরিকল্পিত বিশেষ প্যারাশুট অভিযানে বাংলাদেশের স্কাইডাইভাররা একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলন করে বিশ্বরেকর্ড গড়েছেন। এই অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত স্কাইডাইভারদের মধ্যে আশিক চৌধুরী (বিডা)-সহ অন্যান্য প্যারাট্রুপাররা।
রেকর্ডটির শিরোনাম হচ্ছে ‘মোস্ট ফ্ল্যাগ ফ্লোন সিমুলটেনাসলি হুয়াইল স্কাইডাইভিং (প্যারাশুট জাম্প)’, যার মাধ্যমে টিম বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছে। গিনেসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, এই উদ্যোগের লক্ষ্য ছিল দেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা এবং স্কাইডাইভারদের মাধ্যমে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “আজ এদেশের সকলের জন্য একটি গর্বের দিন। আমরা এ আনন্দ দেশের সকল জনগণের সঙ্গে ভাগ করে নিতে চাই।”
মহান বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে অংশ নেন—চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নান্নু মিয়া, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ শিহাব শেখ, মো. আরিফুর রহমান, ফরহাদ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুল ইসলাম, মো. সিরাজুল হক, মোহাম্মদ আলমগীর কবির, মো. রমজান আলী, মো. মনোয়ার হোসেন, মো. শরীফ আহমেদ, বশির আহমেদ, মো. মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, মো. আবু সায়েম, মো. আবু হাসান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল ইসলাম, সৌরভ আকন্দ রাসেল।
এছাড়া অংশ নেন—মো. মনিরুজ্জামান, এস.এম. রাজিবুল ইসলাম, মো. নুরুল হাসিব, মো. সাজ্জাদুল ইসলাম, আব্দুল আলিম, আরাফাত রহমান, মো. হুমায়ুন কবির, মো. রুবেল হক, মো. সলীম আলী, মো. মহসিন, মো. বিন ইবনুল ইসলাম, এস. এম. এলমা আজম, মঈনুল ইসলাম, মো. তানভীর হোসেন হিমেল, মো. সরোয়ার আলম খান, মিলন চন্দ্র বর্মণ, এস. কে. মো. নাসিম উদ্দিন, মো. সাকিম মাহমুদ, মো. তাইফুর রহমান, মুহাম্মদ রাসেল মাহমুদ, ইমরান আল জিহাদ, মো. মাহেদী হাসান, মো. আশিকুর রহমান, মো. শাহজাহান আলী, আলমগীর হোসেন, মো. জাকির মিয়া, রুবেল মিনিস, মো. নাসির উদ্দিন ও মো. তৌফিকুর রহমান চাকলাদার।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন