ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পাবনায় র‍্যাবের অভিযানে ওয়ান শুটারগান ও গুলিসহ একজন গ্রেপ্তার

মনিরুজ্জামান মুন্না
মনিরুজ্জামান মুন্না
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬

পাবনায় র‍্যাবের অভিযানে ওয়ান শুটারগান ও গুলিসহ একজন গ্রেপ্তার
পাবনায় র‍্যাবের অভিযানে ওয়ান শুটারগান ও গুলিসহ একজন গ্রেপ্তার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর একটি দল পাবনায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব সূত্র জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) ভোর ৪টা ১০ মিনিটে পাবনা সদর থানার চর শিবরামপুর এলাকায় অভিযান চালায়।

এ সময় মো. মেহেদী হাসান মামুন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কামাল প্রামাণিকের ছেলে এবং ওই এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পাবনায় র‍্যাবের অভিযানে ওয়ান শুটারগান ও গুলিসহ একজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর একটি দল পাবনায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব সূত্র জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) ভোর ৪টা ১০ মিনিটে পাবনা সদর থানার চর শিবরামপুর এলাকায় অভিযান চালায়।

এ সময় মো. মেহেদী হাসান মামুন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কামাল প্রামাণিকের ছেলে এবং ওই এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ