ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। নাগরিক সমাজের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শোকসভায় উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়, যার মধ্যে একদিন ছিল সাধারণ ছুটি।

এর আগে দেশের বিভিন্ন স্থানে দলীয় ও নাগরিক উদ্যোগে শোকসভা, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, শুক্রবারের নাগরিক শোকসভা রাজনৈতিক গণ্ডির বাইরে গিয়ে জাতীয়ভাবে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করার একটি সম্মিলিত আয়োজন হবে। গণতন্ত্রের জন্য তার দীর্ঘ সংগ্রাম ও নেতৃত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। নাগরিক সমাজের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শোকসভায় উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়, যার মধ্যে একদিন ছিল সাধারণ ছুটি।

এর আগে দেশের বিভিন্ন স্থানে দলীয় ও নাগরিক উদ্যোগে শোকসভা, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, শুক্রবারের নাগরিক শোকসভা রাজনৈতিক গণ্ডির বাইরে গিয়ে জাতীয়ভাবে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করার একটি সম্মিলিত আয়োজন হবে। গণতন্ত্রের জন্য তার দীর্ঘ সংগ্রাম ও নেতৃত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ