ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খেলাফত মজলিস আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

খেলাফত মজলিস আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ইবনে শাইখুল হাদিস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার ঢাকার মোহাম্মদপুরে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং ১১ দলীয় জোটের কৌশল নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন সমঝোতা, জোটের ভবিষ্যৎ কর্মপন্থা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক আসন্ন জাতীয় নির্বাচনে খেলাফত মজলিস ও এনসিপির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ইঙ্গিত বহন করছে। এতে ১১ দলীয় জোটের রাজনৈতিক সমীকরণ আরও সুদৃঢ় হতে পারে বলে মনে করছেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খেলাফত মজলিস আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ইবনে শাইখুল হাদিস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার ঢাকার মোহাম্মদপুরে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং ১১ দলীয় জোটের কৌশল নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন সমঝোতা, জোটের ভবিষ্যৎ কর্মপন্থা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক আসন্ন জাতীয় নির্বাচনে খেলাফত মজলিস ও এনসিপির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ইঙ্গিত বহন করছে। এতে ১১ দলীয় জোটের রাজনৈতিক সমীকরণ আরও সুদৃঢ় হতে পারে বলে মনে করছেন তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ