ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মির্জা ফখরুলের ওপর হামলা: দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

মির্জা ফখরুলের ওপর হামলা: দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ আদালতের
চিত্র : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। দ্রুত তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে তাগাদা দিয়েছেন বিচারক।

রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক সায়মা আফরীন হীমা মামলাটির তদন্ত অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আদালত তদন্তে অযথা বিলম্বে অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজার এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বহরের একাধিক গাড়ি ভাঙচুর করে। গাড়ির কাচ ভেঙে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্তত ছয়জন নেতা আহত হন।

ঘটনার পর ত্রাণ কর্মসূচি বাতিল করে বিএনপি নেতারা চট্টগ্রাম শহরে ফিরে এসে সাংবাদিকদের কাছে হামলার বিস্তারিত তুলে ধরেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘদিনেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলাটির অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠলে এবার আদালতের কড়া নির্দেশ এলো।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলের ওপর হামলা: দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ আদালতের

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। দ্রুত তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে তাগাদা দিয়েছেন বিচারক।

রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক সায়মা আফরীন হীমা মামলাটির তদন্ত অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আদালত তদন্তে অযথা বিলম্বে অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজার এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বহরের একাধিক গাড়ি ভাঙচুর করে। গাড়ির কাচ ভেঙে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্তত ছয়জন নেতা আহত হন।

ঘটনার পর ত্রাণ কর্মসূচি বাতিল করে বিএনপি নেতারা চট্টগ্রাম শহরে ফিরে এসে সাংবাদিকদের কাছে হামলার বিস্তারিত তুলে ধরেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘদিনেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলাটির অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠলে এবার আদালতের কড়া নির্দেশ এলো।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ