ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরিষা ফুলে রঙিন শাহজাদপুর, হলুদে হলুদ মাঠে প্রকৃতির মোহ

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির Staff Reporter
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

সরিষা ফুলে রঙিন শাহজাদপুর, হলুদে হলুদ মাঠে প্রকৃতির মোহ
সরিষা ফুলে রঙিন শাহজাদপুর—হলুদে হলুদ মাঠে প্রকৃতির সৌন্দর্য

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরিষা ফুলের হলুদ আভায় রঙিন হয়ে উঠেছে গ্রামবাংলা। শীতের বিদায় আর বসন্তের আগমনী বার্তায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের শামবাড়িয়া এলাকাসহ বিভিন্ন গ্রামে বিস্তীর্ণ মাঠজুড়ে ফুটে উঠেছে সরিষা ফুল।

দিগন্তজুড়ে হলুদ ফুলের সমারোহ, হালকা বাতাসে দুলছে ফুলের দল। এর মাঝ দিয়ে বয়ে চলেছে গ্রামীণ পথ। শহরের কোলাহল থেকে দূরে এই দৃশ্য যেন এক শান্তির ঠিকানা। প্রতিদিনই স্থানীয় মানুষজন পরিবার-পরিজন নিয়ে সরিষা ফুলের মাঠ দেখতে আসছেন। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। বিশেষ করে তরুণদের মাঝে সরিষা ফুলের মাঠে সময় কাটানোর আগ্রহ চোখে পড়ার মতো।

নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি সরিষা চাষ কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। স্বল্প খরচে চাষ করা যায় বলে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন তারা।

স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তারা জানান, আবহাওয়া সহায়ক থাকলে এ বছর সরিষার ভালো ফলন পাওয়া যাবে। সরিষা কাটার পর জমিতে ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। ইতোমধ্যে অনেকেই ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে শুধু কায়েমপুর নয়, উপজেলার সব ইউনিয়নের কৃষকই ভালো ফলন পাবেন।

সিরাজগঞ্জ জেলা কৃষি বিভাগের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা জানান, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। উত্তরবঙ্গ তথা সিরাজগঞ্জ অঞ্চলে এ বছর সরিষার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, কয়েক দিন শীতল আবহাওয়ার কারণে কিছুটা উদ্বেগ থাকলেও বর্তমানে সরিষা চাষে আর কোনো সমস্যা নেই।

কৃষি বিভাগ ও কৃষকদের আশা, প্রকৃতির এই সৌন্দর্য বজায় থাকলে এবং কৃষি সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতেও শাহজাদপুরে এমন হলুদে মোড়া মাঠ উপভোগ করা যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সরিষা ফুলে রঙিন শাহজাদপুর, হলুদে হলুদ মাঠে প্রকৃতির মোহ

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ