ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬

এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন
চিত্র : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে দুর্নীতি ও ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।

শনিবার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “দুর্নীতি যেন ফুটো ট্যাংকের মতো—যতই পানি ঢালা হোক, লাভ নেই।” তিনি প্রতিশ্রুতি দেন, চাঁদাবাজি ও গুণ্ডামি ছাড়া মানুষের মন জয় করবেন। প্রয়োজনে ভোটের জন্য মানুষের কাছে সাহায্য চাইবেন, কিন্তু দুর্নীতি করবেন না।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই তাঁর মূল লক্ষ্য। দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদের সংসদের বাইরে রেখে একটি সৎ ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করতে চান তিনি।

হাসনাত আবদুল্লাহর বক্তব্যে স্পষ্ট হয়েছে, এবারের নির্বাচনকে তিনি দুর্নীতি ও ঋণখেলাপিদের বিরুদ্ধে জনআন্দোলনের রূপ দিতে চান। তাঁর প্রচারণা মূলত স্বচ্ছতা, জনআস্থা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে গড়ে উঠছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে দুর্নীতি ও ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।

শনিবার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “দুর্নীতি যেন ফুটো ট্যাংকের মতো—যতই পানি ঢালা হোক, লাভ নেই।” তিনি প্রতিশ্রুতি দেন, চাঁদাবাজি ও গুণ্ডামি ছাড়া মানুষের মন জয় করবেন। প্রয়োজনে ভোটের জন্য মানুষের কাছে সাহায্য চাইবেন, কিন্তু দুর্নীতি করবেন না।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই তাঁর মূল লক্ষ্য। দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদের সংসদের বাইরে রেখে একটি সৎ ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করতে চান তিনি।

হাসনাত আবদুল্লাহর বক্তব্যে স্পষ্ট হয়েছে, এবারের নির্বাচনকে তিনি দুর্নীতি ও ঋণখেলাপিদের বিরুদ্ধে জনআন্দোলনের রূপ দিতে চান। তাঁর প্রচারণা মূলত স্বচ্ছতা, জনআস্থা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে গড়ে উঠছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ