ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফকিরহাটে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬

ফকিরহাটে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে একটি জামরুল গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শুকুরণ বেগমের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফকিরহাট থানার এসআই শিবলী নোমান ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকাজুড়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন, আবার কেউ পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেনি পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফকিরহাটে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে একটি জামরুল গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শুকুরণ বেগমের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফকিরহাট থানার এসআই শিবলী নোমান ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকাজুড়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন, আবার কেউ পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেনি পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ