রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এমইএস এলাকায় একটি চলন্ত ট্রাকের ধাক্কায় একটি ব্যক্তিগত প্রাইভেটকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশার কারণে ট্রাকটি শনাক্ত করা না গেলেও এই দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ প্রায় দুমড়েমুচড়ে গেছে।
জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আব্দুল হাই নামের এক ব্যক্তির ব্যক্তিগত প্রাইভেটকার (ঢাকা মেট্রো চ- ১২-৮৩১১) ফুয়েল নেওয়ার জন্য নিকটস্থ পেট্রোল পাম্পে যাচ্ছিল। গাড়িটি ক্যান্টনমেন্ট থানাধীন এমইএস সংলগ্ন মেইন রাস্তায় পৌঁছালে সামনে থাকা একটি দ্রুতগামী ট্রাক হঠাৎ 'হার্ড ব্রেক' করে। এ সময় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় চালক আবুল কালাম (৬২) নিয়ন্ত্রণ হারান এবং প্রাইভেটকারটি সরাসরি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চালক ও আরোহীরা প্রাণে বেঁচে গেছেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে দুর্ঘটনাস্থল ত্যাগ করায় এবং কুয়াশার কারণে সেটির নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি।
এই ঘটনায় গাড়ির মালিক আব্দুল হাই বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন