ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির Staff Reporter
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬

ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

যশোর জেলা প্রাথমিক শিক্ষা ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক হয়েছে। ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর।

বুধবার বিকেলে দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে আশরাফুল আলমের রুম থেকে ঘুষের টাকাসহ তাকে আটক করেন।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকার জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সাথে যোগাযোগ করেন। গত তিনমাস ধরে তিনি নানাভাবে তাকে ঘুরাচ্ছেন। এক পর্যায়ে তাকে ঘুষ হিসেবে আশি হাজার টাকা দেওয়া হয়। এরপর আরো ঘুষ দাবি করলে তিনি টাকা দিতে অপরগাতা প্রকাশ করেন। কিন্তু টাকা না দিলে তার স্ত্রীর পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

যশোর জেলা প্রাথমিক শিক্ষা ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক হয়েছে। ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর।

বুধবার বিকেলে দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে আশরাফুল আলমের রুম থেকে ঘুষের টাকাসহ তাকে আটক করেন।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকার জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সাথে যোগাযোগ করেন। গত তিনমাস ধরে তিনি নানাভাবে তাকে ঘুরাচ্ছেন। এক পর্যায়ে তাকে ঘুষ হিসেবে আশি হাজার টাকা দেওয়া হয়। এরপর আরো ঘুষ দাবি করলে তিনি টাকা দিতে অপরগাতা প্রকাশ করেন। কিন্তু টাকা না দিলে তার স্ত্রীর পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ