ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬

এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
চিত্র : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায়বিচার পাবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন, সেগুলোর সমাধান আইন অনুযায়ী করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সিইসি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া হবে, যাতে কোনো পক্ষ অবিচারের শিকার না হয়।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে আসছেন। মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে তারা আপিল আবেদন জমা দিচ্ছেন।

ইসি সূত্র জানায়, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। ১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায়বিচার পাবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন, সেগুলোর সমাধান আইন অনুযায়ী করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সিইসি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া হবে, যাতে কোনো পক্ষ অবিচারের শিকার না হয়।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে আসছেন। মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে তারা আপিল আবেদন জমা দিচ্ছেন।

ইসি সূত্র জানায়, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। ১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ