ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়া গাবতলীতে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২১ গ্ৰেপ্তার

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির Staff Reporter
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬

বগুড়া গাবতলীতে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২১ গ্ৰেপ্তার
পুলিশের বিশেষ অভিযানে গ্ৰেপ্তার ২১ জন

বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসা, রাজনৈতিক সহিংসতা ও আদালতের পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ মোট ২১ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানটি দিনব্যাপী ও রাতে পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন, যার মধ্যে মাদক ক্রয়-বিক্রয়, অবৈধ অস্ত্র রাখা, রাজনৈতিক মামলাসহ অন্যান্য মামলার অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গাবতলী মডেল থানা সূত্রে বলা হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়া গাবতলীতে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২১ গ্ৰেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসা, রাজনৈতিক সহিংসতা ও আদালতের পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ মোট ২১ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানটি দিনব্যাপী ও রাতে পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন, যার মধ্যে মাদক ক্রয়-বিক্রয়, অবৈধ অস্ত্র রাখা, রাজনৈতিক মামলাসহ অন্যান্য মামলার অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গাবতলী মডেল থানা সূত্রে বলা হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ