রাজধানীতে আবারও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা কাটতে না কাটতে এবার ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির লক্ষ্যবস্তু হন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে ফার্মগেটের স্টার হোটেলের সামনে দুর্বৃত্তরা মুসাব্বিরের ওপর গুলি চালান। তার পেটে পাঁচটি গুলি লাগে। প্রথমে তাকে উদ্ধার করে তেজগাঁওয়ের শমরিতা হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় একজন নেতা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন