বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় আছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেছেন, এই অবস্থান আইসিসিকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হবেন।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে উপদেষ্টা এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
উপদেষ্টা বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা এবং দেশের মর্যাদা—এই বিষয়গুলোতে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটি আয়োজক দেশ আছে, সেটা হলো শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই।”
তিনি আরও বলেন, “এই অবস্থানে আমরা অনড় আছি। কেন আমরা অনড় আছি, আশা করি সেটি আইসিসি বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে এবং নিরপেক্ষভাবে বিবেচনা করবে। আমরা যেটা কষ্ট করে অর্জন করেছি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ নিশ্চিত হবে।”
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচ বাংলাদেশকে ভারতে খেলতে হবে। তবে সম্প্রতি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায়, এই ম্যাচগুলো অনিশ্চিত হয়ে পড়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটি থেকে ম্যাচ সরানোর জন্য বিসিবি আইসিসিকে অনুরোধ করেছে। আইসিসি এখনও বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিস্তারিত কারণ জানতে চেয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন