ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর

টাঙ্গাইল সফরে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইল সফরে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন। দেশে ফেরার পর ঢাকার বাইরে তাঁর প্রথম সফর শুরু হচ্ছে টাঙ্গাইল দিয়ে। আগামী রোববার (১১ জানুয়ারি) তিনি সড়ক পথে জন্মভূমি বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন, যার শুরুতেই টাঙ্গাইলে অবস্থান করবেন তিনি।

এই সফরের অংশ হিসেবে তারেক রহমান টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন এবং সেখানে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, ১১ জানুয়ারি (রোববার) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়ক পথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে মাওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি।

এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দীর্ঘদিন পর দেশে ফিরে ঢাকার বাইরে তারেক রহমানের এটিই প্রথম কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাবেন।

সূত্র জানায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে সংবর্ধনা জানাবো। টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টাঙ্গাইল সফরে যাচ্ছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ