ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাসনাতের ব্যক্তিগত ফেসবুক আইডি ডিসেবল

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬

হাসনাতের ব্যক্তিগত ফেসবুক আইডি ডিসেবল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিসেবল) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ তথ্য জানান।

লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার “হাসনাত আব্দুল্লাহ” নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডিটি বন্ধ করে দেওয়া হয়।’

তিনি আরও জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হয়ে যাওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন। আগে এই পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করলেও এখন থেকে সরাসরি তিনিই পেজটির মাধ্যমে বক্তব্য ও কার্যক্রম তুলে ধরবেন বলে জানান তিনি।

আইডি বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ সচল রাখতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তার বক্তব্য ও সংশ্লিষ্ট সংবাদ সবার কাছে পৌঁছে দিতে অনুসারীরা যেন ভেরিফায়েড পেজটি শেয়ার করেন।

এদিকে, ব্যক্তিগত ফেসবুক আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন এনসিপির এই নেতা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাসনাতের ব্যক্তিগত ফেসবুক আইডি ডিসেবল

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিসেবল) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ তথ্য জানান।

লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার “হাসনাত আব্দুল্লাহ” নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডিটি বন্ধ করে দেওয়া হয়।’

তিনি আরও জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হয়ে যাওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন। আগে এই পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করলেও এখন থেকে সরাসরি তিনিই পেজটির মাধ্যমে বক্তব্য ও কার্যক্রম তুলে ধরবেন বলে জানান তিনি।

আইডি বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ সচল রাখতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তার বক্তব্য ও সংশ্লিষ্ট সংবাদ সবার কাছে পৌঁছে দিতে অনুসারীরা যেন ভেরিফায়েড পেজটি শেয়ার করেন।

এদিকে, ব্যক্তিগত ফেসবুক আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন এনসিপির এই নেতা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ