ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পোস্টাল ব্যালটে নিবন্ধন ১৩ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬

পোস্টাল ব্যালটে নিবন্ধন ১৩ লাখ ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের অংশগ্রহণে পোস্টাল ব্যালট ব্যবস্থায় নিবন্ধনের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা দ্রুত বাড়ছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট (portal.ocv.gov.bd) অনুযায়ী, মোট নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৮ হাজার ৭২৪ জনে। প্রতি মুহূর্তে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ইসি সূত্র।

ইসি কর্মকর্তারা জানান, গত ১৯ নভেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। নিবন্ধন শেষে ২২ জানুয়ারি থেকে প্রবাসীদের পাঠানো ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছাতে শুরু করবে।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিবন্ধন কার্যক্রম চলছে।

এদিকে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষ হবে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পোস্টাল ব্যালটে নিবন্ধন ১৩ লাখ ছাড়াল

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ