ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘন কুয়াশায় বিকল্প গন্তব্যে গেল শাহজালালের ৮ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬

ঘন কুয়াশায়  বিকল্প গন্তব্যে গেল শাহজালালের ৮ ফ্লাইট
চিত্র : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সকালে বিমান ওঠানামা ব্যাহত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে নামতে না পেরে আটটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘন কুয়াশার কারণে সকাল থেকে প্রায় চার ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। এ সময় শাহজালালে অবতরণের অপেক্ষায় থাকা একাধিক ফ্লাইটকে বিকল্প গন্তব্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ডাইভার্ট করা আটটি ফ্লাইটের মধ্যে ছয়টি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, একটি ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।

কর্তৃপক্ষ আরও জানায়, পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বিমান ওঠানামা স্বাভাবিক হয় এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘন কুয়াশায় বিকল্প গন্তব্যে গেল শাহজালালের ৮ ফ্লাইট

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সকালে বিমান ওঠানামা ব্যাহত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে নামতে না পেরে আটটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘন কুয়াশার কারণে সকাল থেকে প্রায় চার ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। এ সময় শাহজালালে অবতরণের অপেক্ষায় থাকা একাধিক ফ্লাইটকে বিকল্প গন্তব্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ডাইভার্ট করা আটটি ফ্লাইটের মধ্যে ছয়টি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, একটি ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।

কর্তৃপক্ষ আরও জানায়, পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বিমান ওঠানামা স্বাভাবিক হয় এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ