বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের ভূমিকা নতুন নয়, তবে বর্তমান সময়টি তার জন্য নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অধ্যায়।
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশের রাজনীতিতে সক্রিয় নেতৃত্বের অবস্থানে থাকা তারেক রহমান কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন-তিনি এখন দলটির ভবিষ্যৎ দিকনির্দেশনার প্রতীক। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। এই সময়ে দলটি আন্দোলন, মামলা, সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব সংকটের মধ্য দিয়ে গেছে। বাস্তবতা হলো, এই কঠিন সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখা এবং রাজনীতির মূল স্রোতে টিকিয়ে রাখার ক্ষেত্রে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রবাসে থেকেও দলীয় সিদ্ধান্ত, কর্মসূচি ও কৌশল নির্ধারণে তিনি কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছেন,যা সহজ কাজ ছিল না। তবে এটাও অস্বীকার করার সুযোগ নেই যে, তার নেতৃত্ব প্রশ্নের ঊর্ধ্বে নয়।
প্রবাস থেকে পরিচালিত রাজনীতি মাঠপর্যায়ের বাস্তবতা থেকে অনেক সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তৃণমূলের সঙ্গে সরাসরি সংযোগ, স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং গণমানুষের প্রত্যাশা বোঝার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়। এখন সময় এসেছে সেই দূরত্ব ঘোচানোর। তারেক রহমানের রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মামলা ও বিতর্ক বিএনপির জন্যও একটি বড় চ্যালেঞ্জ। সমর্থকরা একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখলেও, সাধারণ জনগণের একটি অংশ স্পষ্ট ও জবাবদিহিমূলক অবস্থান প্রত্যাশা করে।
একটি আধুনিক গণতান্ত্রিক দলে নেতৃত্ব দিতে হলে স্বচ্ছতা ও নৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান কি বিএনপিকে শুধু অতীতের রাজনীতির ধারাবাহিকতায় রাখবেন, নাকি সময়োপযোগী সংস্কার ও পরিবর্তনের পথে নিয়ে যাবেন? দেশের তরুণ ভোটাররা এখন উন্নয়ন, কর্মসংস্থান,সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি চায়। কেবল অতীতের স্মৃতি বা আবেগ দিয়ে তাদের আকৃষ্ট করা সম্ভব নয়।
সম্পাদকীয় দৃষ্টিতে বলা যায়, তারেক রহমানের সামনে এটি একটি সুযোগের পাশাপাশি কঠিন পরীক্ষা। তিনি যদি দলীয় রাজনীতিকে আরও গণতান্ত্রিক, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে পারেন.তবে বিএনপি একটি কার্যকর বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে পুনরুত্থান ঘটাতে পারে। আর যদি সেই সুযোগ কাজে লাগানো না যায়, তবে নেতৃত্বের সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা থেকেই যাবে।
দেশের গণতন্ত্রের স্বার্থেই একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনগণের আস্থাভাজন বিরোধী দলের প্রয়োজন। তারেক রহমান সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না.তার উত্তর দেবে সময়, তার রাজনৈতিক সিদ্ধান্ত এবং নেতৃত্বের ধরন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন