ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজধানীতে বিটিআরসি ভবনে ভাঙচুর, কয়েকজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬

রাজধানীতে বিটিআরসি ভবনে ভাঙচুর, কয়েকজন গ্রেপ্তার
চিত্র : সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রমের উদ্বোধন চলাকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে একদল লোক ইট-পাটকেল নিক্ষেপ করে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে। পুলিশের প্রাথমিক দাবি অনুযায়ী, ভাঙচুরে জড়িতরা মোবাইল ব্যবসায়ী।

ভাঙচুরের সময় বিটিআরসির একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাইরে থেকে আসা কিছু মোবাইল ব্যবসায়ী আন্দোলনের নামে বিটিআরসি ভবনে ভাঙচুর চালিয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজধানীতে বিটিআরসি ভবনে ভাঙচুর, কয়েকজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রমের উদ্বোধন চলাকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে একদল লোক ইট-পাটকেল নিক্ষেপ করে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে। পুলিশের প্রাথমিক দাবি অনুযায়ী, ভাঙচুরে জড়িতরা মোবাইল ব্যবসায়ী।

ভাঙচুরের সময় বিটিআরসির একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাইরে থেকে আসা কিছু মোবাইল ব্যবসায়ী আন্দোলনের নামে বিটিআরসি ভবনে ভাঙচুর চালিয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ