ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনে বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা
চিত্র : সংগৃহীত

ঢাকা (নিজস্ব সংবাদদাতা) – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ দিয়েছেন।

সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বলেন, নির্বাচন-সংক্রান্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে, টহল কার্যক্রম ও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করার নির্দেশ দেন।

আইজিপি আরও বলেন, “পুলিশের আইনি কাজে কেউ বাধা দিলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করতে হবে।” এছাড়া তিনি থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে এবং সরকার ঘোষিত পুরস্কারের ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারগণ ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান প্রমুখ।

সভায় নভেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনে বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা (নিজস্ব সংবাদদাতা) – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ দিয়েছেন।

সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বলেন, নির্বাচন-সংক্রান্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে, টহল কার্যক্রম ও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করার নির্দেশ দেন।

আইজিপি আরও বলেন, “পুলিশের আইনি কাজে কেউ বাধা দিলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করতে হবে।” এছাড়া তিনি থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে এবং সরকার ঘোষিত পুরস্কারের ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারগণ ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান প্রমুখ।

সভায় নভেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ