নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি গুজব বলে প্রকাশ্যেই নাকচ করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে সাংবাদিকদের জানান, তার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার কোনো আলোচনা বা পরিকল্পনা নেই।
সম্প্রতি দেশের কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে তিনি এ সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন নিয়ে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন