ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের দ্বারা রেললাইনের পাত তুলে ফেলায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে গফরগাঁও উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে আনুমানিক ১৫ ফুট রেললাইনের পাত খুলে নেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে রেললাইন মেরামতের কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন