আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের সংশ্লিষ্ট সমন্বয়ক এবং নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত থেকে দুই আসনের মনোনয়নপত্রে স্বাক্ষর করেন তিনি।
এর আগে এদিন সকালেই ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সংগ্রহ করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে।
দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ আসনের জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা।
এভাবেই ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি দুই আসনে প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন