ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনটে স্কুল শিক্ষিকার জমি দখলে সশস্ত্র হামলা

গোবিন্দ রায়,
গোবিন্দ রায়, ধুনট প্রতিনিধি :
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫

ধুনটে স্কুল শিক্ষিকার জমি দখলে সশস্ত্র হামলা

বগুড়ার ধুনট থানার চান্দারপাড়া গ্রামে মোছাঃ ফৌজিয়া হক বিথীর বৈধ সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় হামলায় তার স্বামী, ছেলে ও অন্যান্য আত্মীয় আহত হয়েছেন।

শিক্ষিকা ফৌজিয়া হক বিথী জানান, তার পিতা মোঃ মোজাম্মেল হক ২২ সেপ্টেম্বর ২০২২ সালে ধুনট সাব-রেজিস্ট্রি অফিসে ৪৮২১ নং দলিল মূলে ওই জমি বৈধভাবে হস্তান্তর করেন। হস্তান্তরের পর থেকে তিনি জমির খারিজ অন্তে রাজস্বাদি প্রদান করে নিজ নামে ভোগদখল করে আসছিলেন।

অভিযোগে বলা হয়েছে, ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ধুনটের চান্দারপাড়া এলাকার মোঃ আঃ সালাম তুহিন, মোঃ শামীম সরকার, মোঃ শাহাদৎ হোসেন, মোঃ গোলাম গোফফার, মোঃ কলিম উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, সজিব ও মোঃ শাহ আলমসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, শাবল, ছুরি ও লাঠি ব্যবহার করে।

হামলার সময় ফৌজিয়ার স্বামী, ছেলে ও অন্যান্য আত্মীয় আহত হন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ধুনট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

ফৌজিয়া হক বিথী আরও অভিযোগ করেন, হামলাকারীরা পশ্চিম পার্শ্বের চল্লিশটি পরিবারকে অবরুদ্ধ করে এবং তার স্বামী ও আত্মীয়দের হত্যা করার চেষ্টা চালায়।

ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আহতদের চিকিৎসার প্রমাণপত্র দাখিল করা হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। থানার পক্ষ থেকে ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধুনটে স্কুল শিক্ষিকার জমি দখলে সশস্ত্র হামলা

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বগুড়ার ধুনট থানার চান্দারপাড়া গ্রামে মোছাঃ ফৌজিয়া হক বিথীর বৈধ সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় হামলায় তার স্বামী, ছেলে ও অন্যান্য আত্মীয় আহত হয়েছেন।

শিক্ষিকা ফৌজিয়া হক বিথী জানান, তার পিতা মোঃ মোজাম্মেল হক ২২ সেপ্টেম্বর ২০২২ সালে ধুনট সাব-রেজিস্ট্রি অফিসে ৪৮২১ নং দলিল মূলে ওই জমি বৈধভাবে হস্তান্তর করেন। হস্তান্তরের পর থেকে তিনি জমির খারিজ অন্তে রাজস্বাদি প্রদান করে নিজ নামে ভোগদখল করে আসছিলেন।

অভিযোগে বলা হয়েছে, ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ধুনটের চান্দারপাড়া এলাকার মোঃ আঃ সালাম তুহিন, মোঃ শামীম সরকার, মোঃ শাহাদৎ হোসেন, মোঃ গোলাম গোফফার, মোঃ কলিম উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, সজিব ও মোঃ শাহ আলমসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, শাবল, ছুরি ও লাঠি ব্যবহার করে।

হামলার সময় ফৌজিয়ার স্বামী, ছেলে ও অন্যান্য আত্মীয় আহত হন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ধুনট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

ফৌজিয়া হক বিথী আরও অভিযোগ করেন, হামলাকারীরা পশ্চিম পার্শ্বের চল্লিশটি পরিবারকে অবরুদ্ধ করে এবং তার স্বামী ও আত্মীয়দের হত্যা করার চেষ্টা চালায়।

ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আহতদের চিকিৎসার প্রমাণপত্র দাখিল করা হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। থানার পক্ষ থেকে ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ